1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

আখাউড়ার সীমান্তে বিএসএফের গুলিতে আহত ০১ বাংলাদেশী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা : মেহেদী হাসান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নস্থ কর্নেল বাজার ইটনা সীমান্ত পিলার- ২০২৪/১০ এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন- ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে মো. আসাদুল ইসলাম (২৮)। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

স্থানীয় ও বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান কর্তৃক জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নদী পার হওয়ার সময় জয়নগর ক্যাম্পের বিএসএফ টহলদল কর্তৃক বাংলাদেশী মোঃ আসাদুল ইসলাম (২৮) কে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে সে মারাত্মক আহত হলে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে আসাদুল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, নদী পার হওয়ার সময়
জয়নগর ক্যাম্পের বিএসএফ টহলদল কর্তৃক বাংলাদেশী মোঃ আসাদুল ইসলাম (২৮) কে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট