1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

ভারতের গুজরাটে ৫৫০ অবৈধ ‘বাংলাদেশিকে আটক! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

ভারতের গুজরাট রাজ্যে সাড়ে ৫০০ কথিত অবৈধ বাংলাদেশিকে  আটক করার দাবি করেছে সেখানকার পুলিশ। গুজরাট পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আটকদের কারও কাছেই বৈধ কোনও নথিপত্র নেই বলে  পুলিশ জানিয়েছে।

গুজরাট পুলিশ জানিয়েছে, অবৈধ ভাবে সাড়ে ৫০০ তথাকথিত বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিলেন। গুজরাটে তারা নানা ধরণের কাজকর্ম করছিলেন। তবে কারও কাছেই বৈধ কোনও নথিপত্র ছিল না। তাই সকলকে আটক করা হয়েছে। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আহমদাবাদে অনুপ্রবেশকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছিল ভোর ৩টায়। ডিসিপি অজিত রজিয়ানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, চান্দোলা এলাকা থেকে ৪০০ জন বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয় কয়েক’টি সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা শুরু করেছে পুলিশ।

এই দফায় প্রথম গুজরাটের আহমদাবাদে শুক্রবার এই তল্লাশি অভিযান শুরু হয়। প্রথম কয়েক ঘণ্টাতেই একশোর বেশি ‘বাংলাদেশি’কে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও অনুপ্রবেশকারীর খবর পেয়েছে পুলিশ।

সুরাটেও অভিযান শুরু হয়েছে শুক্রবার রাতে। শনিবার সকালেও অভিযান জারি রয়েছে। রাজ্যটির অন্যান্য জায়গাতেও শুক্রবার রাতে ও শনিবার সকালেও অভিযান জারি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট