বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নবীগঞ্জে পাহাড় কাটার অভিযোগে প্রশাসনের অভিযান।

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

মীর দুলাল ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি, পাহাড় কাটার ও টপ সয়েল কাটার অভিযোগে পানিউমদা ইউনিয়নের ববান চা বাগানে সেনাবাহিনীর ও

উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করেছে।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে একটি টিলায় এক্সেভেটর দিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া চা বাগানের ভেতরে মাটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজারকে আগেই সতর্ক করা হয়েছিল।

কিন্তু তিনি কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পুনরায় টপ সয়েল কাটতে থাকেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫—এর ৪(২), ৬(খ) এবং ১২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় প্রশাসন।

এ ঘটনায় চা বাগানের ম্যানেজার, স্বত্বাধিকারী ও টিলা বাবুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় এজাহার পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews