1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত”

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

অদ্য ২৭.০৪.২০২৫ ইং তারিখ গোপালগঞ্জ জেলায় স্বচ্ছতা সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক মহোদয়। জেলা প্রাশাসক মহোদয় তার বক্তব্যে বলেন এখানে যে সকল সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তারা সকলে তাদের মাঠ পর্যায়ে যে সকল কাজ সম্পন্ন করে থাকেন সেখানে যে সকল স্টেক হোল্ডারা থাকেন তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা পৌঁছে দিতে হবে। জেলা প্রাশাসক মহোদয় আরো বলেন যে সকল এনজিওরা ক্রেডিট প্রোগ্রামের কাজ করেন তাদের কাছে যে সকল সুবিধাভোগী আছে তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে। উক্ত সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক, স্থানীয় সরকার মহোদয়। সভাপতি তার আলোচনায় বলেন গ্রাম আদালতের কার্যক্রম সকলের মাঝে পৌঁছে দিতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে যে সকল অংশীজনরা আছেন তারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপনাদের সেই কার্যক্রমের সাথে গ্রাম আদালতের সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন এই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গ্রাম আদালতে কোন অর্থ খরচ হয়না। ফৌজদারি মামলার ফিস ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফিস ২০/ টাকা এই টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি সম্ভব। উল্লেখ্য উক্ত সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন এনজিওর জেলার প্রতিনিধি সহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট