1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

কালীগঞ্জে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ(কালীগঞ্জ)থেকে মোঃমাহাবুবুর রহমান।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ১৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। ৭ মে বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নে বাদেডিহি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উক্ত ইউনিয়নের বাদেডিহি গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬) এবং যশোর জেলার চৌগাছা ইউনিয়নের বাগপাড়া গ্রামের আমজেদ হোসেন এর ছেলে আবু জেহেল বাবু (৫৪)। এসআই জাকারিয়া মাসুদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীদের নামে মামলার প্রস্তুতি চলছে ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে আমরা আজ ২ জন মাদক কারবারীকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়েছি। মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে আমাদের অভিযান চলমান থাকবে বলেও তিনি যোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট