1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

আজমিরীগঞ্জে বজ্রপাতে একজন নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃ সাইফুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি :

আজমিরীগঞ্জে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ মে) বিকেল পৌনে ৫টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হন সাজু। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আ. রব মিয়া জানান, রোববার বিকেলে সাজু মিয়া তার বাড়ির পাশে একটি ড্রেনে গোসলের সময় বজ্রপাতে আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট