1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, এতিম শিশুরা খেলো বিয়ের খাবার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি বিয়ের জন্য প্রস্তুত করা খাবার স্থানীয় এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

জানা গেছে, ব্রাহ্মণগাঁও গ্রামের নোয়াবাড়ি পাড়ার আনোয়ার মিয়ার মেয়ে স্থানীয় চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে একই ইউনিয়নের কবির মিয়ার ছেলে তসলিম মিয়ার বিয়ে আয়োজন চলছিল। খবর পেয়ে বরযাত্রী আসার আগেই ইউএনও সেখানে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করেন।

ইউএনও ছামিউল ইসলাম বলেন, “বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য অপরাধ। মেয়েটি যেন নিয়মিত স্কুলে যায়, তা নিশ্চিত করতে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বিয়ের খাবার স্থানীয় ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট