
উত্তম চাকমা মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪শে মে (শনিবার) দুপুর ৩. ০ ঘটিকার সময়ে মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ওয়াদুদ ফাউন্ডেশন মহালছড়ি।
এসময় উক্ত অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) খাগড়াছড়ি, বিশেষ অতিথি উপস্থিত মোঃ এম এন আবছার সাধারন সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপি’র এছাড়াও মহালছড়ি উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ায় কর্মীসহ হাজার হাজার দর্শক ও ফুটবল প্রমী উপস্থিত ছিলেন।
বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে ২০২৫ খ্রিঃ মোট ১২টি দল অংশ গ্রহণ করেন। আজ ফাইনালে দুটি টিম অনির্বাণ স্পোর্টিং ক্লাব বনাম মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদ মোট ৬০ মিনিট খেলা ফলাফল ৪-১ গোলে অনির্বাণ স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। টূর্ণামেন্ট ম্যান অব ম্যাচ অর্জন করেন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের মো: জুয়েল হোসেন। ম্যাচে প্রাধান রেফারি দায়িত্ব ছিলেন নিখিল দে সহকারী মো: আলামীন ও কেরু মারমা।
অনুষ্ঠানে খেলা শুরুর আগে মহালছড়ি উপজেলা শিল্পকলার একাডেমি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।