1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে। মোহনগঞ্জ ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবি প্রইমারী স্কুলে শিশুদের খবারে অনিয়ম। আজমিরীগঞ্জে কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন। মোহন পুরে রহমান ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের অভিযোগ। হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা।

গোয়াইনঘাটের বিভিন্ন সড়কে বেহাল দশা,সংস্কার কাজের পরিদর্শনে জয়নাল আবেদীন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি: ||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রধান প্রধান সড়কের বেহাল দশা, জনসাধারণের দুর্ভোগ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

তিনি ২৭ মে, মঙ্গলবার বিকাল ২টায় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব সড়ক পরিদর্শন করেন।এ সময় তিনি বলেন—গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর-সোনারহাট সড়ক দিয়ে প্রায় ৫০ হাজার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। এই সড়কটি কয়েক বছর যাবৎ ব্যবহারের অনুপযোগী। ২০২২ সালের ভয়াবহ বন্যা ও ২০২৪ সালের বন্যায় একাধিকবার এই সড়ক ক্ষতিগ্রস্ত হয়। জরুরি পদক্ষেপ হিসেবে ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলী অফিসের সহযোগিতায় আমরা লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যে ২০০ মিটার কাজ শেষ হয়েছে এবং আজ ৩০০ মিটার অংশে কাজ শুরু হয়েছে।”

তিনি আরও জানান— প্রতিটি রাস্তাঘাট, কালভার্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনসহ অবকাঠামোগত উন্নয়নে জনচাহিদা তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জনসাধারণের অভিযোগ
দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। পশ্চিম জাফলং, সদর ইউনিয়ন, লেঙ্গুড়া ইউনিয়নের বাসিন্দারা এখনো যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে। নৌকা ও খেয়া পারাপারের মাধ্যমে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয়। একমাত্র সড়ক—পিরিজপুর-সোনারহাট রাস্তাটিই বহুদিন ধরে ভঙ্গুর। রোগী নিয়েও হাসপাতালে যাওয়া কঠিন হয়ে পড়ে। অবিলম্বে এই রাস্তাটির কাজ সম্পন্ন না হলে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ বলেন,
“পিরিজপুর-সোনারহাট রাস্তাটি ২০২২ সালের বন্যা পরবর্তী প্রকল্প ‘ফ্লাড ২০২২’-এর অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান এস.আর. কর্পোরেশনকে দেওয়া হয়। কিন্তু তারা একসাথে একাধিক প্রকল্প হাতে নেওয়ায় কোনো কাজই ঠিকমতো করতে পারেনি। জয়নাল আবেদীন সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ। আমরা আশাবাদী, শিগগিরই কাজ সম্পন্ন হবে।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন:
গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সাবেক আমীর মাষ্টার মনজুর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, সিএনজি পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ট্রাক সমিতির সহ-সভাপতি শরীফ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বি ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন রুবেল, ইমদাদ উল্ল্যাহ, সেলিম উদ্দিন সহ পশ্চিম জাফলং ইউনিয়ন, সদর ও লেঙ্গুড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক ও জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট