1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে। মোহনগঞ্জ ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবি প্রইমারী স্কুলে শিশুদের খবারে অনিয়ম। আজমিরীগঞ্জে কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন। মোহন পুরে রহমান ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের অভিযোগ। হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা।

গোয়াইনঘাটে ৫ বোতল ফেন্সিডিল,ও ২বোতল মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি: ||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের অন্তর্গত কুলুমছড়ার পাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে
অবৈধ ৫ বোতল ফেন্সিডিল, ও২ বোতল মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩ টার দিকে বিছানাকান্দি বিট ইনচার্জ এসআই রকিবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তানভীর, এএসআই হযরত, কনস্টেবল মাইদুল অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১নং রুস্তমপুর ইউনিয়নের অন্তর্গত পীরেরবাজার এলাকায় টহলরত অবস্থায় থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কুলুমছড়ার পাড় এলাকায় কতিপয় লোক অবৈধ মাদক ফেন্সিডিল, মদ বিক্রির জন্য অবস্থান করিতেছে, বিষয়টি জানতে পেরে আভিজানিক টিমটি দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলের পাশে অবস্থান নিয়ে ঝোপে ওৎ পেতে থাকে। আভিযানিক টিমটি আসামিদের গতিবিধি সুকৌশলে শনাক্ত করে মাদক বিক্রির ঘটনাস্থল ঘেরাও করে ফেলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টাকালে স্থানীয় জনগণের সহায়তায় বিছানাকান্দির বিট অফিসার এসআই রকিবের নেতৃত্বে আভিধানিক টিমটি একজন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে অবৈধ মাদক ৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল মদ সহ আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদ করেন জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, তারা বিছানাকান্দি,সিলেট অন্তর্গত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন ।

আটককৃত ব্যক্তি হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের কুলুমছড়া উত্তরপারার মৃতঃ জুবেদুর রহমান,ছেলে আজমল আলী (৫৫)

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার বিছানাকান্দি বিট ইনচার্জ এসআই রকিব বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট