1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি

গোপালগঞ্জে ব্রীজের টোল দেয়া নিয়ে সেনা সদস্যকে মারপিট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জেলা সদরের চাপাইল সেতুতে টোল দেয়া-নেয়াকে কেন্দ্র করে শ্রমিকদের হামলায় সাজ্জাদ হোসেন নামে এক সেনা সদস্য আহত হওয়ার ঘটনায় ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। আহত সেনা সেনাবাহিনীর এই সদস্য ঢাকা হেড কোয়ার্টারে কর্মরতঃ। গতকাল বৃধবার বিকেলে ও রাতে এদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার (১১জুন) বিকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নড়াগাতি থেকে পিকআপে করে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই সেনা সদস্য। এসময় চাপাইল সেতুতে পৌছালে টোল দেয়া নেয়া নিয়ে শ্রমিকদের সাথে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে শ্রমিকরা হামলা চালিয়ে তাকে মারধর করে।

পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ও পাঁচ শ্রমিককে আটক করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় আহত সেনা সদস্যের বাবা বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট