1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা। ঘোড়াঘাট থানায় আটককৃত কোটি কোটি টাকার সম্পদ অজতনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ীতে ১২ বছরের বাকপ্রতিবন্ধিকে ধর্ষণ, ৫৮ বছরের ধর্ষক গ্রেপ্তার। মাধবপুর কৃষি জমি,ছড়া,থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, মুকসুদপুরে হাসপাতাল থেকে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২ পাংশায় গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার। জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

মোঃ সাজ্জাদুল ইসলাম
ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে রেড ক্রিসেন্ট বিশ্ব রক্তদাতা দিবস -২০২৫ উদযাপন করা হয়। উক্ত সোসাইটির উদ্যোগে আলোচনা সভা খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোঃ ফিরোজ শাহ (যুগ্মসচিব)। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ, ইউনিট লেভেল অফিসার, জনাব মোঃ আব্দুল মজিদ, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, (৩সি প্রজেক্ট), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট এবং উপ-যুব প্রধান-২ ইশা কর্মকার সহ রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের যুব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিটের স্বাস্থ্য সেবাসমূহ বিভাগের কার্যক্রম সহ অন্যান্য সকল কার্যক্রমের প্রশংসা করেন এবং বিগত সময়ে খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যেসকল যুব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেছে তাদের সম্মাননা প্রদান করেন। ইউনিটকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও ইউনিটের সফলতা কামনা করে প্রধান অতিথি অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট