1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

গোপালগঞ্জে সাবেক উপজেলার চেয়ারম্যান গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে তিনি চীন থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাঁকে গোপালগঞ্জ সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

পুলিশ জানায়, দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বিকেলে তাঁকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবির হোসেনের আদালতে হাজির করা হবে।

এদিকে কামরুজ্জামানের ভাই রুবেল ভূঁইয়া অভিযোগ করেন, তাঁর ভাই সাউথ বাংলা কম্পিউটার্সের মালিক এবং ব্যবসায়িক কাজে গত ৩০ এপ্রিল চীন যান। প্রায় দুই মাস পর বৃহস্পতিবার রাতে দেশে ফেরার সময় তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

রুবেল ভূঁইয়া বলেন, ‘আমার ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। মামলার এজাহারেও তাঁর নাম নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা আছে, এজাহারে নাম না থাকলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সেই নির্দেশনা থাকা সত্ত্বেও তাঁকে কেন গ্রেপ্তার করা হলো, তা আমরা বুঝতে পারছি না। তিনি তো এত দিন দেশেই ছিলেন, নিয়মিত অফিসও করেছেন। তাহলে ঘটনার ১০ মাস পর এখন গ্রেপ্তার করার কারণ কি?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট