1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

ছনবাড়ী সড়কের চলাচলের পথ সুগমে এগিয়ে এলো পাথর ব্যবসায়ী সমিতি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি| |

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাবুল নগর থেকে ছনবাড়ী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইট ও রাবিশ দিয়ে চলমান এ সংস্কার কাজ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্ষার সময় এই রাস্তায় জলাবদ্ধতা ও কাদার কারণে দীর্ঘদিন ধরে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। যানবাহন চলাচল, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া এবং অসুস্থ ও বৃদ্ধদের চলাফেরায় একরকম অচলাবস্থা তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে কোনো সরকারি বরাদ্দ না থাকায় রাস্তাটি ছিল অবহেলিত।

স্থানীয় বাসিন্দা সমাদ আলী জানান, “গত ১০ বছরে এ রাস্তায় কোনো উন্নয়ন হয়নি। চেয়ারম্যান-মেম্বারের কাছে বহুবার গিয়েও কাজ হয়নি। সংগঠনের উদ্যোগে এ কাজ হওয়ায় আমরা কৃতজ্ঞ, তবে আমরা চাই রাস্তার স্থায়ী সমাধান হোক।”

শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আজির উদ্দিন তালুকদার বলেন, “আমাদের সংগঠনের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আমরা রাস্তার মেরামত শুরু করেছি। ইটভাটা থেকে রাবিশ এনে প্রায় ২ ইঞ্চি পুরু করে বিছানো হচ্ছে যাতে চলাচল সহজ হয়। বৃষ্টি হলেও এখন সবাই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পাবে। তবে প্রশাসনের সহযোগিতা পেলে কাজ আরও দ্রুত ও মানসম্মতভাবে করা সম্ভব।”

রাস্তা সংস্কার কাজ চলাকালে উপস্থিত ছিলেন সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাঁদের মধ্যে ছিলেন: আইয়ুব আলী, আনাই মিয়া, সানুর আলী (সাবেক মেম্বার), হাজী আঃ রশিদ, হুশিয়ার আলী, বশর মিয়া, রতন মিয়া, হাজী আজির (সাবেক মেম্বার), বাবুল আহমদ, ঈসমাইল, সেবুল মিয়া, ইয়াসিন, আনফর আলী, জাহের মির্দা, ঈসমাইল হোসেন, আঃ নুর, ইব্রাহিম, আলী হোসেন, হেকিম, মানিক মিয়া, সোনা মিয়া, ফারুক মিয়া, জৈনুদ্দিন, সাদ্দাম, এলাইচ মিয়া, সাইফুল আলম, ইয়াকুব মিয়া, সমাদ আলী, কালা মিয়া, লিলু মিয়া, হান্নাম মিয়া, ফিরুজ মিয়া, আলাউদ্দিন, সমুজ আলী, আফসার তালুকদার, জামাল উদ্দিন প্রমুখ।

এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে দ্রুত রাস্তাটিকে টেকসইভাবে পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট