1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

সিলেটে এনসিপি’র পোস্টার ছেঁড়ায় সিসিক’র ৩ কর্মী বহিস্কার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:|

সিলেটে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মীকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২১ ‍জুলাই) সন্ধ্যায় সিসিক’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দু’জন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ২০ জুলাই রবিবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি এর পোস্টার ছিঁড়ে ফেলে।

খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়। এ ঘটনা অধিকতর তদন্তে সোমবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট