1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

ছাতক থানার ওসিকে ফোনে আওয়ামী লীগ নেতার হুমকি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

 

 

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

 

সিলেট-সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিটি এসেছে একটি ভারতীয় মোবাইল নম্বর থেকে।

ঘটনাটি ঘটে গত ৩১ জুলাই দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে একটি বিদেশি নম্বর (০০১৭০৪৪৮০৪১৭৮) থেকে ওসির মোবাইলে ফোন ও মেসেজের মাধ্যমে হুমকি প্রদান করা হয়।

হুমকিদাতা ফোনে বলেন, আওয়ামী লীগ হারাইয়া যায় নাই, ১০ বছর পরে হইলেও ফিরবে। বিষয়টা মাথায় রাইখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকবেন, ধরা হবে। মাইন্ড ইট—সমন্বয়ক জামাত, কেউ বাঁচাতে পারবে না।

এসময় ওসি মোখলেছুর রহমান পরিচয় জানতে চাইলে অপরপ্রান্তের ব্যক্তি বলেন,
সময়মতো সামনে এসেই পরিচয় দেব। এরপর ওসি নিজেই ফোনটি কেটে দেন।

ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলেও জানা গেছে।

এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট