1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

মাধবপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

অনিক পাঠান,
ক্রাইম রিপোর্টার, হবিগঞ্জ।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাত কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার (০৬ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি রামদা, একটি দা, একটি কিরিচ, দুটি চায়নিজ কুড়াল এবং একটি লোহার রড।

গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ কাজল মিয়া (৪২), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- পশ্চিম মাধবপুর, মাধবপুর পৌরসভা।
২। হৃদয় মিয়া (২৫), পিতা- সাহেদ মিয়া, সাং- কাচারীপাড়া, মাধবপুর পৌরসভা।
৩। আক্কাস মিয়া (২৮), পিতা- সুর রহমান, সাং- বিন্নিরহাট, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৪। রিয়াজ মিয়া (২২), পিতা- রওশন মিয়া, সাং- কলেজপাড়া, মাধবপুর পৌরসভা।

এ ঘটনায় মাধবপুর থানায় মামলা নং-১২, তারিখ ০৬/০৮/২০২৫ খ্রি. মোতাবেক দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্লাহ জানান,

“আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাদের মোট সদস্য ছিল নয়জন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই, বাকি পাঁচজন পালিয়ে যায়। আমরা পলাতকদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। গ্রেফতার হওয়া কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদকের মামলা রয়েছে। আমাদের লক্ষ্য মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করা। এজন্য আমরা মাধবপুরবাসীর সহযোগিতা কামনা করি।”

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট