1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

গোপালগঞ্জে যুবদল নেতার দাফন সম্পন্ন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল সকাল দশটায় জেলা শহরের পৌর কবরস্থান মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে মরহুমের পরিবারের সদস্য, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গসহ গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো: মাহমুদ কবির আলী,জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম হামিদুল হক দুলাল,গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর কবির হোসেন,সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম,বিশিষ্ট শিল্পপতি কামাল হোসেন, গোপালগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো: হারুনর রশীদ,সাংবাদিক জিএম সবুজ প্রমুখ অংশ নেন।
জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল ইসলাম গত ১ আগষ্ট সৌদি আরবে জুম্মার নামাজ আদায়কাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) । গত ৮ আগষ্ট রাতে তার মরদেহ গোপালগঞ্জ জেলা শহরের নিজ বাড়ীতে আনা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পূত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট