1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি র‍্যাবের হাতে আটক-৭

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

শামীম আহমদ (সিলেট জেলা প্রতিনিধি):

সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্নয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

শনিবার দিবাগত রাত ৩ টার দিকে হবিগঞ্জের

শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আজমল হোসেন নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাদাজী মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে।

এছাড়াও চাঁদাবাজি মামলায় আটক অপর আসামীরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।

জানাযায়, আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩ (০৭-০৭-২৫)।

র‍্যাব-৯ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে র‍্যাব।

রোববার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, চাঁদাদাজীর একটি মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর পক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট