1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তানোরেতে মানববন্ধন! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি

প্রতিদিনের কাগজ পত্রিকার গাজিপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন কে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে কুপিয়ে জবাই করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার সকালের দিকে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর শাখার ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। সংস্থার সভাপতি ও তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সাংবাদিক সংস্থা, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তানোর প্রেসক্লাবের সাবেক সম্পাদক, বনিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিক্ষক বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, মডেল প্রেসক্লাবের  সহসভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাবের সদস্য ফারুক হোসেন, হামিদুর রহমান চৌধুরী, মডেল প্রেসক্লাবের রাজু আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের তাজ উদ্দিন, নয়ন কুমার, পাপ্পু ও এলাহী প্রমুখ। এসময় সাংবাদিকরাসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে তা জুলাই গণঅভ্যুত্থান বিরোধী। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের অবদান ছিল। একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের কারনে নৃশংস ভাবে খুন হবে এটা হতে পারেনা। দ্রুত সময়ের মধ্যে দ্রুত বিচার ট্র্যাইবুনালে আসামীদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। নচেৎ সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, নিরাপত্তা দিতে হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট