1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

মোহনগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‌্যালি,পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ আগস্ট) রোজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ পুকুরের পানিতে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও মৎস্য চাষে সফল উদ্যোক্তা, পাবদা চাষে জাতীয় মাছ চাষ ক্যাটাগরিতে ১ জনকে পুরস্কার বিতরণ করা হয়।

সদ্য যোগদানকৃত মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আমেনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা, বিএফডিসি ম্যানেজার মোঃ রিয়াদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ,সাংবাদিক এস এম সারোয়ার খোকন, সাংবাদিক রউফ খান ঠাকুর, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট