1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ-৫আসনের এমপি প্রার্থী সিরাজুল মামুনের গণসংযোগ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট-২০২৫, শুক্রবার বাদ আছর খানপুর লাল মসজিদ থেকে গণসংযোগ শুরু করে খানপুর বৌবাজার, আমলাপাড়া, কালীরবাজার সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সহ-সভাপতি আলমগীর হুসাইন, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ১১নং ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল, ১২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, ১৩ নং ওয়ার্ড পূর্ব (কুমুদিনী) সভাপতি পীর মোহাম্মদ বাপ্পি, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি আনাস আহমদ, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, প্রমুখ।

হাজী মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট