
আলী আকবর স্টাফ রিপোর্টার চট্রগ্রাম |
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঝংকার মোড়ে হৃদয় আবাসিক হোটেল থেকে যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিরহাট এলাকার হৃদয় আবাসিক হোটেল থেকে ওই যুবক-যুবতীকে আটক করা হয়। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের থানায় নিয়ে আসা হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ হোটেলে অনৈতিক ও অবৈধ কার্যকলাপ চলে আসছে। তারা স্থানীয় সমাজের মান-সম্মান রক্ষার্থে অবিলম্বে হৃদয় আবাসিক হোটেলটি বন্ধের দাবি জানিয়েছেন।