1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে পৃথক ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলার বটবাড়ী গ্রামে এবং গত সোমবার (২৫ আগস্ট) রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন,কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের প্রতিবন্ধী ছেলে প্রদীপ সরকার (৪০) এবং কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের হিল্লাল শেখের মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবিনা খানম (১১)।

ওসি হাফিজুর রহমান জানান, সকালে প্রতিবন্ধী প্রদীপ সরকার বাড়ির পাশের একটি পুকুরে মুখ ধুতে যান। এসময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। দীর্ঘ সময় বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হলে পুকুরপাড়ে তার ব্রাশ পড়ে থাকতে দেখা যায়। পরে জাল দিয়ে তল্লাশি চালিয়ে প্রদীপ সরকারকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, ওসি কামাল হোসেন জানান, সোমবার বিকেলে নিজ বাড়ির আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য গাছে ওঠে রুবিনা খানম। এসময় নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট