1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

তানোরে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ ও ফুটবল বিতরণ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি সুধী সমাবেশ ও ফুটবল বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলার ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন এবং রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমীর জুয়েল রানা। অধ্যাপক মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে এবং সুবিচার প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না। তিনি ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, এই দেশে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন যে, জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর এবং অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

একই দিনে তানোর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় তালন্দ ফুটবল মাঠে একটি ফুটবল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্র-যুবক এতে অংশ নেয়। অধ্যাপক মুজিবুর রহমান নিজ হাতে ছাত্র ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট