1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার।

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে,১৪ শ্রমিকের কারাদণ্ড।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

শামীম আহমদ সিলেট জেলা প্রতিনিধি।

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক এর নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করে। এর মধ্যে ১২ জনকে তিন মাস করে এবং ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানা সুত্রে জানাগেছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, গোয়াইনঘাটের ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মূল হুতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সাথে জড়িত মূল হুতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট