শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

রাজবাড়ীতে কাঁচা সড়কে ধান লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে জেলা সদরের ভেল্লাবাড়িয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। এই সড়কটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ছয়টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের। সামান্য বৃষ্টিতেই কাঁদা হয়ে চলাচল বন্ধ হয়ে যায় রাস্তা দিয়ে।
বারবার ভোগান্তির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও মেলেনি সমাধান। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কপথটি পাঁকাকরণের দাবি ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীসহ স্থানীয়দের।
জানা গেছে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে জেলা সদরের ভেল্লাবাড়িয়া সড়ক। এই সড়কের প্রায় ৫ কিলোমিটার সড়ক যেন গলার কাঁটা ৬ টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষের। কাঁচা সড়কের এমন দশায় সবচেয়ে বিড়ম্বনায় বয়স্ক,শিশু,নারী সহ স্কুলগামী শিক্ষার্থীদের।
বর্ষা মৌসুমে ভোগান্তি বারে কয়েক গুণ। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও সরকারের কর্মকর্তাদের জানালেও তারা কর্ণপাত করেনি। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগকে সঙ্গী করে চলাচল করছেন আশেপাশের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষ।
কয়েকজন পথচারী বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ে কৃষক ও স্কুলগামী শিক্ষার্থীরা।বৃষ্টির সময় টাকা দিলেও মেলেনা পরিবহন। রোগীদের পড়তে হয় চরম বিপাকে। সরকারের কাছে দবি এই রাস্তাটি দ্রুত পাকা করে দিক। এতে জনগণের ভোগান্তি কিছুটা লাঘব হবে।
কয়েকজন ভ্যান চালক বলেন, ইসলামপুর ইউনিয়ন থেকে ভেল্লাবাড়ি পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা কাঁদাপানিতে জর্জরিত। আমরা ভ্যানে করে ধান,পাট, পেঁয়াজ শহরে নিয়ে যেতে পারি না। আমাদের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। কাঁদার মধ্যে চাকা গেড়ে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটছে।
তারা আরো বলেন, এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করা যাবে না। তাই আমরা কয়েক জন মিলে ধানের চাষ শুরু করেছি।
সড়কটি তিনটি উপজেলার মধ্যে থাকার কারণে কেউ দায় নিতে রাজি হয়নি বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মজিবর রহমান বলেন, এই সড়কটি তিনটি উপজেলার সীমানার মধ্যে দিয়ে যাওয়ায় কেউ দায় নিচ্ছে না। তবে বেশিরভাগ অংশ বালিয়াকান্দি উপজেলার মধ্যে রয়েছে। কিন্তু অদ্যবধি এই রাস্তার সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন বলেন, আগামীতে কোনো উন্নয়ন প্রকল্প আসলে তখন এই সড়কটি অগ্রাধিকার দিয়ে পাঁকাকরণের ব্যবস্থা করা হবে।
অতুল সরকারঃ রাজবাড়ীর প্রতিনিধি (০২/০৯/২৫)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews