বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :এম এ আকবর
চবি ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষায় দাতব্য প্রতিষ্ঠান ‘অথেন্টিক ফাউন্ডেশন’ গৃহীত ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপাচার্য দপ্তরে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এ কর্মসূচির উদ্বোধন করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিষ্ঠানটির পাঁচ বছর মেয়াদী মিশন ‘গ্রীনসোল: ৫০০০ ট্রীস ফর আর্থ’-এর আওতায় “সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ” প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। উদ্বোধনকালে ফাউন্ডেশনের ১৬ সদস্যের প্রতিনিধি দল উপাচার্যের সাথে মতবিনিময় করেন এবং তাঁর হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “বনায়নের জন্য অথেন্টিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তার জন্য চবি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সদস্যদের বলিষ্ঠ নেতৃত্ব, লব্ধ জ্ঞান, একাগ্রতা ও এ ধরণের কার্যক্রম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।”
উল্লেখ্য, ফাউন্ডেশনটি চবির সব অনুষদের সাথে সমন্বয় করে পুরো ক্যাম্পাস জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করবে। এর আওতায় প্রথম ধাপে ২৫০-৩০০টি ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন গাছের চারা চবিকে প্রদান করছে অথেন্টিক ফাউন্ডেশন। উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews