রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে আহত ও নিহত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান । ঈদগাঁও উপজেলায় অতিভারীবৃস্টি বর্ষণে ফলে ২০গ্রাম প্লাবিত  লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ হবিগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিলেন -হুইপ জিকে গউছ, খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ঈদগাঁও উপজেলায় বৃষ্টির পানিতে প্লাবিত উপজেলা নির্বাহী কর্মকর্তার র্পরিদর্শন। মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড।  মরণফাঁদে পরিণত রুস্তমপুর-গোপলার বাজার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ।
Title :

কোন ও ষড়যন্ত্র ধানের শীষের বিজয় আটকাতে পারবে না। 

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

শামীম আহমদ,জেলা প্রতিনিধি।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন ও বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র পদদলিত করে আগামী নির্বাচনে এদেশের মানুষ ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে। বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বহুবার করা হয়েছে। তবে তা সফল হয়নি। যারা বিএনপিকে মাইনাস করতে যাবে তারা নিজেরাই মাইনাস হবে, তাদের কে অতীত থেকে শিক্ষা নিতে হবে।

তিনি শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় উপরোক্ত কথা বলেন।

পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্সের সভাপতিত্বে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম (মাসুদ রানা) ও যুবদল নেতা ইউসুফ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, ১ম যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, মধ্যে জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, দেলোয়ার আহমেদ, সিনিয়র সদস্য মাসুক আহমেদ, যুবদল নেতা সালেক আহমেদ, উপজেলা জাসাস সভাপতি মন্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রব, জিয়া মঞ্চ সভাপতি মনু আহমেদ, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েল আহমেদ প্রমুখ।

লিফলেট বিতরণ ও পথসভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews