1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।  নবীগঞ্জ উপজেলা যুবশক্তির আহবায়ক কমিটি গঠিত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের পহেলা বৈশাখ উদযাপন” বাগেরহাটে ২০এপ্রিল হাম-রুবেলা টিকাদান শুরু ৬মাস থেকে ৪ বছর ১১মাস বয়সীদের ঠিকা প্রদান করা হবে।   ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। অপহরণের ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধার ৫ জন গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের,দায়ে র‍্যাব,সেনাবাহিনী,ম্যাজিস্ট্রেটের অভিযান। সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক

হবিগঞ্জে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের মামলায় আ: লীগ নেতা গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ শামসুল হক (৪৫)-কে বৈষম্য মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃত শামসুল হক তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট এলাকা থেকে যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুরঞ্জিতের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর থানায় দায়ের করা মামলা নং ২৬/৬১, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং এর এজাহারভুক্ত আসামি ছিলেন শামসুল হক।
গ্রেফতারের পর থানায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট