1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দৌলতদিয়া বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। ‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির সংঘর্ষে আরোহীর মৃত্যু‎। বন্ধ হয়ে যাওয়া মন্দিরে পুজোর নির্দেশ দিলেন,চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। খানসামা উপজেলার বিভিন্ন বাসন্তী পূজা মণ্ডপ ও হরিবাসর পরিদর্শন গভীর রাতে গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব। হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা।

নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত রনি গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী জেলা পুলিশ সুপার এর কঠোর দিক নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে শিবপুর মডেল থানা পুলিশ এর একটি চৌকস টিম অদ্য ২৭ অক্টোবর সোমবার ভোর ৪.০০ ঘটিকায় নরসিংদীর রায়পুরা তেলিপাড়া অষ্টগ্রাম হাফিজিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সেসন-১৪৯০/১৮, শিবপুর মডেল থানার মামলা নং ১৫(৯)১৬,জিআর প্রসেস নং-৪৮৬/২৫ । ঘটনা বিবরণে জানা যায় শিবপুর থানা এলাকার কুটির বাজারে ডাকাতি করতে গিয়ে একজনকে হত্যা করে ডাকাত দল ,উক্ত মামলায় বিজ্ঞ আদালতে রনি ডাকাতকে যাবজ্জীবন সাজা হয় । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ডাকাত রনি সরকার,পিতাঃ বাতেন সরকার, সাং ইটনা (সরকার বাড়ী), থানাঃ শিবপুর, জেলাঃ নরসিংদী। যাবজ্জীবন সাজা প্রাপ্ত ডাকাত রনি পালাতক থাকা অবস্থায় গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃত ঢাকাত রনি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন,শিবপুরে মডেল থানা এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না,বিভিন্ন অপরাধীদেরকে গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বিঘ্ন যাতে না ঘটে সেই লক্ষ্যে শিবপুর মডেল থানার একটি চৌকস পুলিশের টিম বিশেষ অভিযান চলমান রয়েছে,অপরাধ করে কেউ ছাড় পাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট