1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে।

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে আরিয়ান (০৫) ও তাসনিম (০৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
খেলার ছলে নদীর পাড়ে যাওয়া এই দুই নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহঃ দুপুরের দিকে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিয়ান ও তাসনিম দুজনেই নদীর পাড়ে খেলাধুলা করছিল।
খেলতে খেলতেই অসাবধানতাবশত তারা দুজনই হঠাৎ নবগঙ্গা নদীর গভীর পানিতে পড়ে যায়।
শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন এবং স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নদীর পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ হয়ে যায়।

নিহত আরিয়ান কাতলামারী গ্রামের সোহেলের ছেলে এবং তাসনিম একই গ্রামের তারা মিয়ার মেয়ে। শিশু দুটির মৃত্যুতে তাদের পরিবারে চলছে চরম আহাজারি। খেলার সঙ্গী দু’জনের এমন করুণ পরিণতিতে পুরো গ্রামবাসী শোকে স্তব্ধ।

স্থানীয় এক বাসিন্দা জানান, “নদীর পাড়ে এখন অনেকেই খেলতে যায়। কিন্তু এমন মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে সতর্ক করে দিলো। চোখের পলকে এমন দুটো ফুটফুটে শিশু চলে গেল, ভাবতেও কষ্ট হচ্ছে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট