1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দৌলতদিয়া বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। ‎বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির সংঘর্ষে আরোহীর মৃত্যু‎। বন্ধ হয়ে যাওয়া মন্দিরে পুজোর নির্দেশ দিলেন,চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। খানসামা উপজেলার বিভিন্ন বাসন্তী পূজা মণ্ডপ ও হরিবাসর পরিদর্শন গভীর রাতে গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব। হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা।

নরসিংদীর রায়পুরায় (র‌্যাব)-১১ অভিযানে দেশি,বিদেশি অস্ত্র ও গুলাবারুদসহ গ্রেফতার ৮।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় অদ্য ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল এএইচ এম সাজ্জাদ হোসেন।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়,সম্প্রতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সামাজিক বিরোধ ও সংঘর্ষের প্রেক্ষিতে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১, এর গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর শনিবার ভোররাতে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন এর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২ টি বিদেশী পিস্তল, ৫ টি একনলা বন্দুক, ১ টি দুইনলা বন্দুক, ২ টি এলজি, ১ টি পাইপগান, ৩ টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।গ্রেফতারকৃতরা হলোঃ রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার ডালিম মিয়ার ছেলে মোঃ শফিক মিয়া (৩২), হাজী সামছুল মিয়া ছেলে মোঃ মোস্তফা (৩৮), মোঃ দুলাল মিয়া ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিন ছেলে আয়নাল (৩৮), মোঃ জাকের হোসেন এর ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেন ছেলে মোঃ বাচ্চু মিয়া (৬২), আঃ সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯), খলিল রহমান এর ছেলে মোঃ বাছেদ (৪০)। গ্রেফতারকৃতদের নামে আগেই থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট