
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমবায় দিবস উপলক্ষ্যে ০১ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে আলোচনা সভা, সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমি সুপার ভাইজার মো: জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন, সমবায়ী শেখ সজিব, সুধন্য ঘরামী ও নিউটন বাড়ৈ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক শেষ্ঠ সমবায়ী ও বিশিষ্ট সমবায়ীর হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন।