1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে খোয়াই নদীর মাটি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ১০টি ড্রামট্রাক আটক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । বাগেরহাটে জেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ ও রেলী অনুষ্ঠিত। চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।

কালো মেঘ এখনো কাটেনি, অনেক ষড়যন্ত্র রয়েছে- বাবর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কিন্তু যায়নি, কালো মেঘ খুব ভালোভাবে রয়ে গেছে। অনেক ষড়যন্ত্র রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শেখ হাসিনার প্রথম মামলার রায় হবে। আওয়ামী লীগ এবং পাশ্ববর্তী এক পরাশক্তির রাষ্ট্র সাংঘাতিকভাবে লেগে আছে যেন রায় অথবা নির্বাচন বানচাল করা যায়। এর সঙ্গে কিছু রাজনৈতিক দলও জড়িত আছে।”

আজ শনিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহরের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাবর বলেন, “বর্তমান সরকার নিরপেক্ষতার কথা বলছেন, কিন্তু কিছু উপদেষ্টা স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ করছেন—এটা আমরা বুঝতে পারছি। সামনে আমাদের একটা বড় সুযোগ আসতে পারে। ক্ষমতায় যাওয়ার সেই সুযোগটা যেন আমরা নষ্ট না করি।”

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় যাবো—এটা নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আশা তো রাখতেই হবে। তাই সবাইকে দায়িত্বশীল ও শিষ্টাচার আচরণ করতে হবে। দলের শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেওয়া হবে না— এমনকি আমি করলেও না। সবারই রুজি দরকার, কিন্তু এর মানে এই নয় যে যা খুশি তা করব। সেটা অবশ্যই হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে।”

বিএনপির এই নেতা বলেন, “আমরা চাই যেকোনভাবে বিশৃঙ্খলার এই সময়টা পার করে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে। সামনে অনেক বাধা-বিপত্তি আসবে। অনেক কিছু আপনারা দেখতে বা বুঝতে পারেন না, কিন্তু আমরা প্রতিনিয়ত তা মোকাবিলা করছি। সব কথা বলা যায় না, তবে জানিয়ে রাখছি—চ্যালেঞ্জ বড়।”

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাবর বলেন, “সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ঐক্য ছাড়া কোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। তাই সবাইকে সংগঠনের প্রতি অনুগত থেকে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে।”

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির। সময়ের সাথে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। না হলে এই কঠিন প্রতিযোগিতার যুগে টিকে থাকা সম্ভব নয়। সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজের যোগ্যতায় এগিয়ে যেতে হবে।”

সভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট