1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি অবৈধ মাদক গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে বাহুবল মডেল থানার পুলিশ দৌলতপুর বাগানবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে নোহা (মাইক্রোবাস) গাড়িতে করে পাচারের সময় ১২ কেজি গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।

বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এ এলাকায় মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিল। পুলিশের এই সফল অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বাহুবল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট