1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন। ঘোড়াঘাটে বেড়েই চলেছে মোটরসাইকেল চুরি আতঙ্কে সাধারণ মানুষ। জাফলংয়ের লাখেরপাড় পাগলা বিলে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ট্রাক জব্দ,আটক ২ পাংশার টিকটকারের ফাঁদে ফেলে ময়মনসিংহের তরুণীকে ধর্ষণ। নব নির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের সাথে  প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়  নিজ জেলায় রাষ্ট্রীয় সফরে, সংস্কৃতি প্রতিমন্ত্রী নরসিংদীর ধর্ষনের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা । নবনির্বাচিত ,সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

সামসুজ্জামান জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা ইশতেহার প্রচার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা ইশতেহার জনসাধারণের মাঝে প্রচারের অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির একমাত্র পথ হলো বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এই ইশতেহারই জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।

তিনি আরও বলেন,বিএনপি জনগণের দল, এই দল জনগণের মুক্তির আন্দোলনে বিশ্বাসী। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সফল করি।

কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট