1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান । বাগেরহাটে জেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের সমাবেশ ও রেলী অনুষ্ঠিত। চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা। ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক। গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান

হবিগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে রনধীর গোপ র‍্যাবের অভিযানে গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ শহরের ঘোষপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করার অভিযোগ রণধীর গোপ (৪০) কে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব- ৯।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে আশুলিয়া থেকে গ্রেফতার করে র‍্যাব -৯ সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‍্যাবের সুত্রে যানা যায়
হবিগঞ্জ ঘোষপাড়ায় প্রতিবন্ধী যুবতী কে ধর্ষণের ঘটনা টি ঘরে।
বিষয়টি জানাজানি ও তরুণী অসুস্থ হলে এলাকাবাসী তাকে গতকাল শুক্রবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র‍্যাব -৯ ঘটনাস্থল পরিদর্শন করে এবং খবরাখবর নেন। ঘটনার পর থেকেই রণধীর গোপ আত্মগোপন করে।
সে ওই এলাকার মৃত মনিন্দ্র গোপের পুত্র। , রণধীরকে ধরতে র‍্যাব অভিযান অব্যাহত রাখেন।
ওই তরুণীর মা জানান, গত বৃহস্পতিবার বিকালে তার বাকপ্রতিবন্ধী কন্যাকে কৌশলে রণধীর গোপ তার বাসায় নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে।

ঘটনাটি তরুণী আকার ইঙ্গিতে তার মাকে জানালে তিনি আশপাশের লোকজনকে জানান। এ সময় কয়েকজন মুরুব্বী বিষয়টি রফাদফার চেষ্টা চালায়।

গতকাল ওই তরুণী অসুস্থ হলে তার পরিবার তাকে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে র‍্যাব -৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন
জানান, ঘটনা শুনেই ঘটনাস্থলে গিয়ে রণধীরকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখেন।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট