1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ – দৈনিক খবরের কন্ঠ
খালেদা _জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি। শারীরি_ক নানা জটিলতায় গত তিন দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

শনিবার (২৯ নভেম্বর) তার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এছাড়াও ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে যান মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দূরত্ব বজায় রেখে তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উত্তর দিয়েছেন।

জানা গেছে, নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট