1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

রাজশাহীতে মাদক বিরোধী সংগঠনের প্রচার সম্পাদকের উপর পরিকল্পিত হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

দীর্ঘদিন ধরেই রাজশাহীর শালবাগান পার হাউজ মোড়ের আসাম কলোনির রুবেল ঘিরে নানা বিতর্কের অভিযোগ। মাদক কারবার থেকে শুরু করে চাঁদাবাজির অভিযোগ নিয়ে পুর্বেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আটক হয়ে পুনরায় এলাকায় ফিরে আবারো নানা বিতর্কে জড়িয়ে পড়েন।

অভিযোগ উঠেছে রুবেল সহ তার দল গত ৮ ডিসেম্বর পারহাউজ মোড়ে আবারো নতুন ঘটনার জন্ম দিয়ে তিনি প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ঘুরছেন। স্থানিয়দের অভিযোগ ও নগরীর চন্দ্রিমা থানার মামলা সুত্রে জানা যায় ৮ ডিসেম্বর পারহাউজ মোড়ের শান্তি প্রিয় সমাজ কল্যান সংস্থার প্রচার সম্পাদক বাবু তার কর্মস্থল অফিস থেকে ফেরার পথে তাকে পারহাউজ মোড়ের উপর অতর্কিত হামলা করেন রুবেল সহ তার লোকজন। এ সময় রবেল কে বেধড়ক মারধর করে তার নিকট থেকে ৪ লক্ষ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আহত রুবেল কে স্থানিয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত রুবেল ১০ ডিসেম্বর নগরীর চন্দ্রিমা থানায় হামলাকারী রুবেল সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। আহত বাবু জানান দীর্ঘ দিন ধরেই যুবলীগ নেতা পরিচয়ে রুবেল মাদক সহ নানা অপকর্মের জন্ম দিয়ে আসছিলেন কিন্তু আসাম কলোনি পারহাউজ মোড়ের পরিচ্ছন্ন ব্যবসায়ীরা মিলে শান্তি প্রিয় সমাজ কল্যান সংস্থা নামে সংগঠন করে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করলে রুবেল বাহিনী ক্ষিপ্ত হয়ে উঠেন আর তখন সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়া চেষ্টা করেন এই ঘটনা নিয়েই হামলার পরিকল্পনা নেয় বিতর্কিত রুবেল

সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুল কুদ্দুস বলেন যখন মাদকের বিরুদ্ধে সংগঠন অবস্থান নিয়েছেন ঠিক সেই সময় মাদক কারবারিরা এমন হামলার ঘটনা ঘটালেন। তিনি এমন ঘটনার জন্য রুবেল সহ তার পুরো সিন্ডিকেটের শাস্তির দাবি করেন। তিনি অভিযোগ করেন থানায় মামলার পরেও গ্রেপ্তার না হয়ে কেন রুবেল প্রকাশ্যে প্রগান্ডা ছড়াচ্ছেন। এই সাহস সুযোগ কিভাবে পাচ্ছেন। যেখানে সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে রুবেল সহ তার বাহিনী বাবুর উপর হামলা করছেন সেখানে প্রমানের আর কি বাকি থাকে। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি তুলেন তিনি। নাটোর সহ দেশের কয়েকটি জায়গায় রুবেলের নামে মামলার কথাও উল্লেখ করেন তিনি।

সিসি ক্যামেরার ফুটেজ প্রমান থাকার পরেও কেন রুবেল কে এখনো আইনের আওতায় আনা হয়নি এমন প্রশ্নের উত্তরে আর এম পি পুলিশের উপ পুলিশ কমিশনার মিডিয়া গাজিউর রহমান বলেন মামলাটি গুরুত্ব সহকারে দেখার জন্য চন্দিমা থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে,আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট