1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার।

নারায়ণগঞ্জে ৮ দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

ইসলামী ও সমমনা আন্দোলনরত ৮ দলের লিয়াজো কমিটির নারায়ণগঞ্জ জেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার রাত আটটায় খেলাফত মজলিসের মহানগর জেলা কার্যালয়ে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়৷

খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, জেলা সভাপতি মুমিনুল হক সরকার, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা উবাইদুল কাদের নদভী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক ডাঃ আল-আমীন রাকিব, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, প্রমুখ৷

বৈঠকে সব দলের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলার একটি লিয়াজো কমিটি গঠন করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র থেকে যাকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে তাকে সম্মিলিতভাবে বিজয়ী করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তাপ্রেরক
মোহাম্মদ নাজির খান, নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট