1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বাস ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক্টরচালকের পরিচয় পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার নাম জুহিন (২৩) এবং তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা।

বিকেল ৪টার দিকে এর রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনা কবলিত বাসেই ছিলেন এবং ওই বাসচালকের সহকারী অথবা যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে অপর আরেকজন বাসচালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বাসচালক বাসটি রেখে পালিয়েছে, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
২৭-১২-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট