মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

নবীগঞ্জে উর্বর ধানী কৃষি জমিতে এক্সেভেটর দিয়ে টপ সয়েল কাটার দায়ে দুই লক্ষ টাকা জরিমানা!

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। নবীগঞ্জে কোন মতেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ টপ সয়েল কাটা। পরিবেশ আইন অমান্য করে ফসলি জমি থেকে টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। আবার মাটি ব্যবসায়ীরা কম দামে জমির উর্বর এই টপ সয়েল কিনে বিক্রি করছে বেশি দামে। ফলে কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য। ভেঙ্গে যাচ্ছে এলাকার রাস্তা-ঘাট। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ছিট ফরিদপুর এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম ভ্রাম্যমান আদালত পরিচালনা চালনা করে বরাক ব্রিক ফিল্ডসের ম্যানাজার শিমুল আহমেদ ও বরাক ব্রিক ফিল্ডসের মালিক ফারুক আহমেদকে দুই লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। সূত্রে জানা যায়, গতকাল (২৮ ডিসেম্বর) রবিবার দুপুর অনুমান ১ টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম, ভ্রামমাণ আদালত পরিচালনা করে দুই লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। কোনো প্রকার অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি কাটা এবং জমির শ্রেণি পরিবর্তন করা হয়। কৃষি জমির টপ সয়েল কাটায় অত্র অঞ্চলের চাষাবাদযোগ্য জমি কমে যায়। উর্বর ধানী কৃষি জমিতে এক্সেভেটর দিয়ে টপ সয়েল কাটার অপরাধে জরিমানা করা হয়। এবং একই সাথে, ব্যক্তিগত জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি ব্যতীত শ্রেণি পরিবর্তন করার কারণে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১) ধারায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল গণির পুত্র বরাক ব্রিক ফিল্ডস প্রোপাইটার – ফারুক আহমেদকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এব্যাপারে, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বলেন, যারা অবৈধভাবে টপ সয়েল কাটবে তাদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে!!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews