1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১ টুংগীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপন করেন এস এম জিলানী সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে অনিয়ম।  আজমিরীগঞ্জ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় জনসেবা-ব্যাহত সমমনা আইনজীবী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য -জিকে গউছ, ঘোড়াঘাট পৌর সদর ডাকবাংলোটি অবহেলা অযত্নে জরাজীর্ণ। শিবপুরে প্রাইভেট কারের মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি গ্রেফতার তিন।

ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

তাইয়েব ইবনে ফারুকী ভালুকা (ময়মনসিংহ), সংবাদদাতা:
ময়মনসিংহের ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে প্রচারণা চালিয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় ডা. জাহেদুল ইসলাম গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে নাগরিকদের সচেতন অংশগ্রহণ জরুরি। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে জনমত প্রতিফলনের আহ্বান জানান।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈছাআ ময়মনসিংহ জেলা শাখার সংগঠক শেখ মুসফিক আহমেদ অপূর্ব। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

কর্মসূচি চলাকালে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় করা হয়। আয়োজকরা জানান, জনসাধারণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট