1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক। গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫ তম আবির্ভাব দিবস পালিত দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে ২শ ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার। পাংশায় দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে র‍্যাবের অভিযানে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ গ্রেফতার। গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানে  ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ -০৩ আসনে স্থগিত হওয়া ০২জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
গোপালগঞ্জ-০৩ আসনে স্থগিত হওয়া ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এতে জেলার তিনটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৬।

রবিবার (৪ জানুয়ারী) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ওই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। বৈধতা পাওয়া দুই প্রার্থী হলেন, গোপালগঞ্জ-০৩ আসনের গণফোরাম মনোনীত দুলাল চন্দ্র বিশ্বাস। তিনি নতুন ব্যাংক হিসাবের প্রমাণপত্র ফাইলে না দেয়ায় স্থাগিত করা হয়েছিল। রবিবার এসব প্রমাণপত্র জমা দেয়ায় তাঁর মনোনয়ন বৈধ করা হয়। অপর প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আ. আজিজ। তাঁর সম্পদ বিবরনের প্রমাণপত্র দাখিল সাপেক্ষে মনোনয়ন বৈধতা পায়। প্রসঙ্গত, গত শনিবার বাছাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ৩৮ প্রার্থীর মধ্যে ২৪ প্রার্থীকে বৈধ, ২ প্রার্থীকে স্থগিত ও ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।

এর মধ্যে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ, সংসদীয় আসন-২১৫) আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল এবং ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ সংসদীয় আসন-২১৬) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল এবং ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট