শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

পীরের বাজারে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ, নৌকার ঘাট হারানোর শঙ্কা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পিরের বাজার এলাকায় নদীর পাড়ে নৌকার ঘাটসংলগ্ন সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন।

অভিযুক্ত নাসির উদ্দিন উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগোল গ্রামের বাসিন্দা। সরেজমিনে দেখা যায়, নদীর তীরবর্তী জনস্বার্থসংশ্লিষ্ট এলাকায় কংক্রিটের ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। এতে ওই এলাকার নৌকার ঘাট সংকুচিত হয়ে পড়ছে এবং ভবিষ্যতে নৌযান চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্থানটি নদীপথে চলাচলকারী নৌযানের ঘাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু অবৈধ স্থাপনা গড়ে ওঠায় বর্ষা মৌসুমে নৌযান ভেড়ানো ও চলাচল আরও বিঘ্নিত হবে বলে জানান তারা।

এ বিষয়ে নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে হাইকোর্টের একটি রিট রয়েছে। আমি এখানে কয়েক লক্ষ টাকা ব্যয় করেছি। জায়গাটি সরকারি হলেও দীর্ঘদিন ধরে আমাদের দখলে রয়েছে। প্রশাসন চাইলেও এখানে কিছু করতে পারবে না।

তবে স্থানীয়রা বলেন নিয়ম অনুযায়ী সরকারি জায়গা কোনোভাবেই ব্যক্তিগত দখলে নেওয়ার সুযোগ নেই। আদালতে রিট থাকলেও যথাযথ প্রশাসনিক অনুমতি ছাড়া নদীতীরবর্তী এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনসিদ্ধ নয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে অবৈধ দখল প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, নদী ও নৌপথ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা অবিলম্বে অবৈধ নির্মাণ বন্ধ করে সরকারি জায়গা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews