1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান হবিগঞ্জে জিওসি-১৭ পদাতিক ডিভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। লালমাইয়ে বাগমারা আল মোকাররম মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রাজবাড়ীর দুইটি আসনে মোট ভোটার ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে। নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি,ইয়াবা ও নগদ অর্থ,১৪ টি দেশীয় অস্ত্র সহ ২জন গ্রেফতার ।

তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দলটির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান

রোববার বিকেলে তানোর ডাকবাংলো চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে গোল্লাপাড়া বাজারসহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা। মিছিল ও পথসভাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতি ও অনিয়ম দূর করতে ব্যর্থ হয়েছে। জনগণ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করা হবে।” এ লক্ষ্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা শাখার সাবেক আমির আমিনুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সকাল থেকে বিকেল এবং সন্ধ্যার পর রাত পর্যন্ত অধ্যাপক মজিবুর রহমান উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগ চালান। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন চান।

মিছিল ও পথসভায় তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট