1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং।  বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। তানোরে পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান

হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হবিগঞ্জ শহরের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন করেন র‍্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, কোম্পানি কমান্ডার সিপিসি ৩-লেফটেন্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন।

বুধবার (১১ ফেব্রুয়ারী ২৬)ইং দুপুরে জে কে এন্ড হাই স্কুলে এন্ড কলেজে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে হবিগঞ্জ জেলার চারটি আসনে মোট ২৩৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে প্রশাসন।
এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বলয় গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। বিভিন্ন বাহিনী ইতোমধ্যে তাদের মহড়াও সম্পন্ন করেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। এছাড়া আলাদাভাবে থাকবে আরও চারটি পোস্টাল ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৬৭ জন পুলিশ সদস্য। পাশাপাশি থাকবে ৫৫টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ২টি কুইক রেসপন্স টিম। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। নির্বাচনে জেলায় ১৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এছাড়া সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও মাঠে থাকছেন।

র‍্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, কোম্পানি কমান্ডার সিপিসি ৩-লেফটেন্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি জানান, এবারই প্রথম পুলিশ বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট