1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
এস এম জিলানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন  কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল । নরসিংদীর শিবপুরে এখন দুর্নীতি মুক্ত হবে -এমপি মনজুর এলাহী । জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,  নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার হিরো আলম নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখাতে,শহরে জেলা প্রশাসকের বাজার তদারকি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করায় ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর। গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব আরিফ -উজ-জামানের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন। সিলেট অনলাইন প্রেসক্লাবের কমিটিকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা। জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশু’র মত্যু

দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর থেকেঃ
গত ১২ ই ফেব্রুয়ারী২০২৬ ইং দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল,এতে বাংলাদেশের তিন বারের নির্বাচিত জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) একক ভাবে ২০০টি আসন ও তার জোটের ১৩ টি আসন সহ মোট ২১৩ টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিসষ্ঠতা লাভ করে সরকার গঠন করে এবং ১৭ তারিখে সকালে নির্বাচিত সকল জাতীয় সংসদ সদস্য বৃন্দ শপথ গ্রহন করে ও পরে বিকেলে ২৫ জন পূর্ন মন্ত্রী ও ২৪জন প্রতি মন্ত্রী গন শপথ গ্রহন করে।
দিনাজপুর-৬ আসন ( ঘোড়াঘাট,হাকিমপুর,নবাবগন্জ ও বিরামপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এ, জেড,এম জাহিদ হোসেন নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ২লক্ষ ৫ হাজার একশত আঠারো ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতে ইসলামি দল মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের প্রাপ্ত ভোট ১লক্ষ ৯০হাজার সাত শত তিন।
১৯৭১ সালে দেশ স্বাধীনের ৫৪ বছর পর দিনাজপুর বাসী একজন দক্ষ ও অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন প্রথম মন্ত্রীর স্বাদ পেলেন।তিনি হলেন দিনাজপুর ৬ আসনের কৃতি সন্তান বি,এন,পির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধান মন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ দুটি গুরত্বপূর্ন মন্ত্রনালয়ের বর্তমান দায়িত্ব পালন করছেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার মন্ত্রী সভায় অন্তর্ভুক্তি বলে দলীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন সহ সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তারিখঃ১৯-২-২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট