1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার হিরো আলম নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখাতে,শহরে জেলা প্রশাসকের বাজার তদারকি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করায় ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর। গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব আরিফ -উজ-জামানের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন। সিলেট অনলাইন প্রেসক্লাবের কমিটিকে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা। জাফলংয়ে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের শিশু’র মত্যু পানছড়িতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আর্থিক অনুদান বিতরণ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রাজবাড়ীর পাংশার কৃতি সন্তান তিতুমীর। হবিগঞ্জ শহরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন

নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখাতে,শহরে জেলা প্রশাসকের বাজার তদারকি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ শহরের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী২৬) ইং দুপুরে শহরের চৌধুরী বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন। লেবুসহ কয়েকটি পণ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি জানান, রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে।

মনিটরিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, রমজানে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায়। তাই বাজারে দ্রব্যমূল্য যাতে ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে; ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট